Saturday, September 12, 2015

অচিরেই আরো ৪০,০০০ পুলিশ নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুলিশ বাহিনীকে আন্তরিক  অভিন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে যখন কোনো অপতৎপরতা হয়, তা পুলিশ বাহিনী মোকাবেলা করে থাকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবেলায় অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ তারা করে যাচ্ছে। দুর্ভাগ্য যে কয়েকটি দল মিলে এ দেশে যখন সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাÐ চালায়, আগুন দিয়ে মানুষ হত্যা করে, সে সময় স্ব-স্ব দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ২০ জন আইনশৃঙ্ঘলা বাহিনীর সদস্য জীবন দিয়েছে। তাদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১৭ জন। যারা জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, দেশ মাত্রিকার জন্য তারা যে অবদান রেখেছে, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্বীকার করবে। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান তিনি এ সব কথা বলেন। প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আপনাদের পেশাগত জীবনের একটি গৌরবোজ্জ্বল দিন। কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হতে চলেছে আপনাদের কঠোর মৌলিক প্রশিক্ষণ। এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও শৃঙ্খলার প্রতি যে আনুগত্যবোধ আপনারা অর্জন করেছেন, তা জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজে লাগাবেন, এটাই আমাদের প্রত্যাশা।

Friday, September 11, 2015

সরকারি চাকরি - বাংলাদেশ পুলিশ, চাকরি বিজ্ঞপ্তি

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনষ্টবল শিক্ষাগত যোগ্যতা: এস এস সি পাশ

বাংলাদেশ পুলিশ, চাকরি বিজ্ঞপ্তি

ডাউনলোড বাংলাদেশ পুলিশ, চাকরি বিজ্ঞপ্তি পিডিএফ বই ডাউনলোড করুন বাংলাদেশ পুলিশ, চাকরি বিজ্ঞপ্তি পিডিএফ বই

বাংলাদেশের নারী পুলিশদের কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়?

Bangladesh polic
বাংলাদেশের ঢাকায় আজ থেকে শুরু হয়েছে নারী পুলিশদের এক সম্মেলন। বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পুলিশ সদস্যরা। মূলত কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ বা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সদস্যদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ানোই এই সম্মেলনের লক্ষ্য।
বাংলাদেশের নারী পুলিশদের কাজের ক্ষেত্রে ঠিক কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়?
কাজের ক্ষেত্রে মাঠ পর্যায়ে নারী পুলিশ সদস্যদের মূলত কি কি চ্যালেঞ্জ এর সামনে পড়তে হয় সে বিষয়ে কথা হচ্ছিল কয়েকজনের সঙ্গে।
চট্টগ্রাম থেকে আসা পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তার মনে করেন সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা এখনও একটি চ্যালেঞ্জ ।
“মহিলা পুলিশদের মূল চ্যালেঞ্জ যেটা আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখি অনেকসময় একজন পুরুষকে পাবলিক যেভাবে নিচ্ছে সেভাবে একজন মহিলা নিজেকে রিপ্লেস করতে পারে না বা অন্যরা তাকে সেভাবে গ্রহণ করে না”।